বিজেপি দল ছেড়ে এক হাজারেরও বেশি বিজেপি কর্মী সমর্থদের তৃণমূলে যোগ - The News Lion

বিজেপি দল ছেড়ে এক হাজারেরও বেশি বিজেপি কর্মী সমর্থদের তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;   বিধানসভা নির্বাচনের পর ভাঙ্গন শুরু হয়েছে বিজেপির অন্দরে।মুকুল রায় ও তাঁর ছেলে বিজেপি দল ছাড়ার  রেশ কাটতে না কাটতেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৩ নং লছমাপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর  সংসদের ৩০ টি পরিবার ও রাধা কিশোর এলাকার ৫০ টি পরিবারের প্রায় ৪০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল এর পঞ্চায়েত প্রধান নান্টু দোলই সহ দলের অন্যান্য নেতারা।


খড়গপুর গ্রামীন এর পাশাপাশি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের ১০০ টি পরিবারের প্রায় ৫০০জন বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া,প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, তৃণমূল কংগ্রেসের নেতা অমল পন্ডা ,আবু কালাম বক্স সহ আরো অনেকে ।


বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া তাদেরকে ভালোভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তাদের সকল কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 


এছাড়াও রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির দীপা এলাকায় বিজেপি দলের শতাধিক কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদিকা কল্পনা সীট সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিধানসভা নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপির ভাঙ্গন অব্যাহত রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.